ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ইদন খাঁ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় পৌরশহরের দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইদন খাঁ দূর্গাপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার জানান, সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে দূর্গাপুর এলাকার মাজার গেটের সামনে একটি মোটরাসাইকেল ইদন খাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি।
ইত্তেফাক/উজ্জল
