বরিশালে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৪০

বরিশাল অফিস

নগরীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম দুলাল সিকদার (৫৫)।

নিহতের স্বজনরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ লাবু হাওলাদার ও বাবু দুলাল সিকদারের ওপর হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।