ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
 
সোমবার রাত দুইটার দিকে উপজেলার বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মর্তুজা আলী সরকার (৫৫) এবং শাহীন মিয়া (২৮)। তারা উপজেলার কুমুরিয়ার চর গ্রামের বাসিন্দা।
 
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্