আইএস হতে মসুলের সেতু উদ্ধার ইরাকি বাহিনীর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১০
ইরাকের পশ্চিম মসুলে ধ্বংস হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি সেতু পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।  গত সোমবার দখলে নেওয়া এ সেতুটি টাইগ্রিস নদীর দুই প্রান্তের যোগাযোগ স্থাপনে কাজ করবে বলে মনে করছে তারা। 
 
ইতোমধ্যে উদ্ধারের পরপরই এ সেতু ব্যবহার করে আইএসের হাত থেকে বাঁচতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিরাপদ স্থানে চলে গেছে।
 
মার্কিন সমর্থিত সেনা ও পুলিশের যৌথবাহিনী জনবহুল এ শহরে ইসলামিক স্টেট- আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে বেশ এগিয়ে আছে।  রাস্তায় কঠিন লড়াই মোকাবিলা করে তারা মসুলের পশ্চিমাঞ্চলের এই  সেতুটি দখলে নেওয়ার ঘোষণা দেয়।
 
সেতুটি সংস্কার করা হলে পূর্বাঞ্চল থেকে বিভিন্ন ধরনের সরবরাহের কাজ আরও সুবিধাজনক হবে মনে করছে সেনাবাহিনী।
 
IMG0
 
প্রায় ১০০ দিনের লড়াই শেষে গত জানুয়ারিতে পূর্ব মসুল দখলে নেয় ইরাকি বাহিনী।  এর পর এক সপ্তাহ আগে টাইগ্রিসের পশ্চিমে উপকূলে আক্রমণ শুরু করে তারা। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু