বকশীগঞ্জে জসিম হত্যাকাণ্ড, ২৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৮
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হেদায়েতুল্ল্যাহ জসিম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।   
 
মঙ্গলবার নিহতের চাচা একরামুল হক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য,২৪ ফেব্রুয়ারি শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গ্রাম এবং শেরপুর জেলা সদরের দুইটি গ্রুপ বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পাহাড়ে বনভোজন করতে যায়। সেখানে রান্না করা খাবারে ধূলা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপমের নেতৃত্বে ২০/২৫ জন ব্যক্তি প্রতিপক্ষ হেদায়েতুল্ল্যাহ জসিমকে (৪০) কুপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় হেদায়েতুল্ল্যাহ জসিম মারা যান।
 
ইত্তেফাক/সালেহ্