চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আট বছর বয়সী এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাতে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল কাদের জিলানী ওরফে মাহিম (৮) ওই গ্রামের প্রবাসী দুরুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার এস আই জাফর ইকবাল শিশুটির মা মোসা. মর্জিনা বেগমের বরাত দিয়ে বলেন, ‘সোমবার শিশু মাহিমের জন্মদিন ছিল। জন্মদিন পালন না করায় রাত ১১টায় অভিমানে সে আত্মহত্যা করে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/সালেহ্
