সিরাজগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৯
সিরাজগঞ্জ কারাগারে পরেশ চন্দ্র রবিদাস (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি রায়গঞ্জ উপজেলার মালতিনগর এলাকার রাজ কুমার রবিদাসের ছেলে।
 
সিরাজগঞ্জ কারাগারের সুপার আল মামুন জানান, শাসকষ্টজনিত কারণে পরেশ চন্দ্র রবিদাস কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  মঙ্গলবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ  সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
 
সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। মাদক মামলায় তিনি তিন মাসের সাজা ভোগ করছিলেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে  ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/সালেহ্