বাজারে এসেছে লেনোভো ফ্যাব ২

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৪
 
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে লেনোভো ব্রান্ডের ফ্যাব টু মডেলের নতুন ফ্যাবলেট। ৬.৪ ইঞ্চি আকৃতির এই ফ্যাবলেট এ রয়েছে ৩২ জিবি রোম, ৩ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ডলবি সাউন্ড।
 
এন্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম সহ রয়েছে মিডিয়াটেক এমটি৮৭৩৫ চিপসেট।
 
দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহারের জন্য এই ফ্যাবলেটে ব্যবহৃত হয়েছে ৪০৫০ মিলিএম্পয়ার ব্যাটারি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।
 
ইত্তেফাক/আনিসুর