মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমান আদালত অবৈধ ইটের ভাটায় অভিযান চালিয়েছে। উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া নসিব এবং বাসাইল ইউনিয়নের মামুন ও হামিদ ব্রিকফিল্ড নামে তিনটি ইট ভাটার মালিকের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজিব কুমার ঘোষসহ সিরাজদিখান থানা পুলিশ ও জেলা রিজার্ভ পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, সরকারি লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় তিনটি ইট ভাটার প্রত্যেক মালিককে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
