নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার সংবাদ সম্মেলন করা হয়। নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহ্জাহান আলম সাজুকে আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন দেওয়াসহ ছয় দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নেত্রকোনা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক একেএম ওবায়দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রভাষক মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক।
