পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে বেনাপোল বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। বন্দরে ওষুধ, হাসপাতালের অক্সিজেন ও উচ্চ পচনশীল পণ্যসহ খালাশের অপেক্ষায় এক হাজার পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে বন্দরের ২২ নং শেডে।
বাংলাদেশ থেকে রফতানিযোগ্য কোন পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে আসতে না পারায় ভারতে পণ্য রফতানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তবে আজ মঙ্গলবার সকালে বিশেষ ব্যবস্থায় মাত্র ৫ কনসাইনমেন্ট পাট জাতীয় পণ্য রফতানি হয়েছে ভারতে। সোমবার বন্দরে আটকে পড়া বেশ কিছু পণ্য চালানের প্রায় ১ কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে নষ্ট হয়ে গেছে লাখ লাখ টাকার পিঁয়াজ এমন অভিযোগ ব্যবসায়ীদের। অক্সিজেনবাহী ট্রাক বন্দরে আটকা পড়ায় বিভিন্ন হাসাপাতালে অক্সিজেন সংকট’র আশংকা দেখা দিয়েছে।IMG0
বেনাপোল কাস্টম হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গত ৩ দিনে বেনাপোল বন্দর থেকে প্রায় ৪৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। তবে ধর্মঘট চললেও বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি বাণিজ্য সচল রয়েছে। বন্দর থেকে পণ্য লোড না হওয়ার কারণে বন্দর সড়কের দু’পাশে আটকা পড়েছে শত শত ট্রাক।
ইত্তেফাক/মাহমুদুল
