২১ ফেব্রুয়ারিতে বনভোজন : আটঘরিয়ার ইউএনও বদলি, ওসি ক্লোজ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫১
পাবনার আটঘরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মার্তৃভাষা দিবসে কর্মসূচি বাদ দিয়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে নিয়ে ইউএনও’র নের্তৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বনভোজন করায় সোমবার ইউএনও মো. সাইদুজ্জামানকে ওএসডি করা হয়েছে। একই অপরাধে মঙ্গলবার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদকে পাবনা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। 
 
আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক বলেন, জামায়াত নেতার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে বনভোজন করায় ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদকে ক্লোজ করা হয়েছে এতে আমরা খুশি। তবে এই দিনে জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামেরও শাস্তি পাওয়া উচিত।
 
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ইউএনও’র পক্ষে কোন সুপারিশ করার প্রশ্নই ওঠে না।
 
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদকে বিশেষ কারণে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
 
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা বলেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
 
উল্লেখ্য, মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার, ওসি এবং উপজেলা বেশ কিছু কর্মকর্তাদের নিয়ে জেলা জামায়াতের নায়েবে আমির মাও: জহুরুল ইসলামের সাথে বনভজনে ব্যস্ত সময় পার করেন। এ সংক্রান্ত ছবি নিয়ে ঝড় উঠে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
 
ইত্তেফাক/মাহমুদুল