শর্তসাপেক্ষে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসছে।
বুধবার বেলা ১২টায় সড়ক পরিবহন সমিতির অফিসে নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুর দেড়টায় মতিঝিলে বাংলাদেশে সড়ক পরিবহণ সমিতির অফিসে প্রেস ব্রিফিং এ সংক্রান্ত তথ্য জানানো হতে পারে। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সালেহ্
