ঝিনাইদহে নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৬:৩৯
নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আবুল কাশেমসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, গোপন সূত্রে পুলিশ খবর পায় জামায়াতের ঝিনাইদহ জেলা আমির মাওলানা আবুল কাশেম, সদর উপজেলা আমির মতিয়ার রহমান, দলীয় কর্মী মো. আতারুজ্জামান ও মো. আশরাফুল হক চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে বলে তিনি আরো জানান। 
 
পুলিশ সুপারের অফিসে আনার পর তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। 
 
ইত্তেফাক/মাহমুদুল