ভোলায় বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার বিক্রির দায়ে ১১ হাজার টাকার জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী জানান, বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত ভোলা শহরের কালিবাড়ি রোড, গাজিপুর রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় গাজিপুর রোডের রেস্টুরেন্ট মালিক রতন মিয়ার কাছ থেকে ৬ হাজার টাকা, একই রোডের রেস্টুরেন্ট মালিক রফিকুল ইসলামের কাছ থেকে ৩ হাজার টাকা ও কালিবাড়ি রোডের রেস্টুরেন্ট মালিক জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ওই সব রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসী খাবার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/মাহমুদুল
