পিরোজপুরে দায়িত্বে অবহেলায় ৮ শিক্ষককে অব্যাহতি

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:২৪
 
পিরোজপুর স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে আট শিক্ষককে অব্যাহতি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
এই ঘটনায় হল সুপার প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী হাওলাদারকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়। সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ ঐ আদালত পরিচালনা করেন।
 
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ঐ কেন্দ্র পরিদর্শনে গেলে বিভিন্ন কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন সেট বিতরণে অনিয়ম দেখে হল সুপারকে অর্থদণ্ড দেন। সেইসঙ্গে শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপি রানী মণ্ডল, অসীম হালদার, পিন্টু হালদার, সিদ্ধার্থ সিকদার, অর্চনা, মো. সামসুল হক, দৈহারী ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হাফিজুর রহমান ও ঠাকুর হাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ কান্তি মণ্ডলকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য সহকারী কেন্দ্র সচিবকে নির্দেশ দেন।
 
সহকারী কেন্দ্র সচিব নির্মল চন্দ্র ঢালী জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঐ সকল শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান