একটি পরিবারের চার সদস্য নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত আরম্ভ করেছে ফরাসি পুলিশ। এটি হত্যার ঘটনা কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
গত দুই সপ্তাহ আগে ঘটনাটি ঘটে। দেশটির পশ্চিমাঞ্চলের নান্তিস শহরের কাছে এই পরিবারটি বসবাস করত। তাদের বাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের সাথে তাদের তিনজনের ডিএনএ মিলে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে যখন থেকে তারা লাপাত্তা হয়েছেন, তখন থেকেই তাদের কারোরই ব্যাংক অ্যাকাউন্ট সচল নেই বা মোবাইল ফোন বন্ধ রয়েছে। জানিয়েছেন কর্মকর্তারা।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- ৫০ বছর বয়সী প্যাসকেল ও ব্রিজিত, তাদের ছেলে সেবাস্তিয়ান (২১) এবং মেয়ে চার্লট (১৮)। তাদেরকে গত ১৬ ডিসেম্বরে শেষবারের মতো দেখা গেছে। ব্রিজিতের বোনের মাধ্যমে তাদের নিখোঁজ হওয়ার খরবটি পায় কর্তৃপক্ষ।
এ ঘটনায় তদন্তকারীরা নিখোঁজদের দুইতলা বিশিষ্ট ভবনে অনুসন্ধান চালিয়েছে। কৌঁসুলি পিয়েরে সেনিস বলেন, এসময় সেবাস্তিয়ানের ফোন ও ব্রিজিতের ঘড়ির ওপর রক্তের ছাপ পায় তারা। সিরির নীচেও রক্তের দাগ পাওয়া গেছে। এটা দেখে মনে হচ্ছে, কেউ এগুলো মুছার চেষ্টা করেছে। যাহোক, হত্যা, অপহরণ ও অবৈধভাবে ধরে নিয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে তদন্ত হবে বলে জানিয়েছেন কৌঁসুলি। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
