বগুড়ায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:৪৩
উত্তরের প্রাণকেন্দ্র শিল্পনগরী বগুড়ায় মাসব্যাপী নবম বগুড়া আস্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। শহরের শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠের বিশাল এলাকা জুড়ে এই মেলার আয়োজন করা হয়েছে । বুধবার  বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে এবং বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।  
 
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বগুড়া ১০ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ছাড়াও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন সিআইপি, বগুড়া চেম্বারের সহ সভাপতি এনামুল হক দুলাল এবং ১০ম বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম রাজ প্রমুখ বক্তব্য রাখেন। 
এসময় বগুড়া চেম্বারের নের্তৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
এ বছর মেলাটি ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। সংস্থার পরিচালক মো. বাদল জানান, এবছর মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে ৮ বছরের কম বয়সী শিশু এবং প্রতিবন্ধীরা মেলায় প্রবেশ করতে পারবে কোন বিনিময় ছাড়াই। 
 
মেলায় মোট ৪টি প্যাভিলিয়ন ও ৭৮ ষ্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য কেনা কাটার সুযোগ পাবে বগুড়াবাসী। এছাড়াও শিশূুদের বিনোদনের জন্য মেলায় থাকছে বিভিন্ন রাইড এবং সার্কাস । 
 
উল্লেখ্য, বিভাগীয় শহরগুলো ব্যতীত দেশের শুধুমাত্র দুটি জেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের  অনুমোদন রয়েছে। এর একটি বগুড়া, অপরটি পার্বত্য চট্রগ্রাম জেলা।
 
ইত্তেফাক/মাহমুুদুল