ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের পুত্র আমিনুল ইসলাম লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা এবং এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে।
বুধবার বিকেল চারটায় পুলিশ অস্ত্র মামলায় লিটনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। অপর দিকে লিটনের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুবাইয়া আমেনা জামিন না মঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, পিতা মেয়রকে গুলি করার ঘটনায় পুত্র লিটনের বিরুদ্ধে ঝালকাঠি থানার এসআই কাউসার মাতব্বর বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পুত্র লিটন মেয়রকে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি রক্ষা পান। এ ঘটনায় মেয়রের অভিযোগে পুলিশ লিটনকে গ্রেফতার করে তার বাসায় অভিযান চালায়। এসময় বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হলে এ মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/জামান
