ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট : ০১ মার্চ ২০১৭, ২২:০০

ঝিনাইদহে অস্ত্রসহ আমিরুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬।  

 

বুধবার রাতে সদর উপজেলার রাজধরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আমিরুল ইসলাম সদর উপজেলার নগরবাথান গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রাজধরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে সন্ত্রাসীরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ তাকে আটক করা হয়। আমিরুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্ত্র কেনা-বেচা করে আসছিল।  

 
ইত্তেফাক/উজ্জল