শহীদ মিনারে সপ্তাহব্যাপী পথনাটক উৎসব শুরু

আপডেট : ০১ মার্চ ২০১৭, ২২:০৭
‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্য উৎসব ‘বাংলাদেশ পথ নাটক উৎসব ২০১৭।
 
বুধবার বিকালে এই উৎসবের উদ্ধোধন করেন উপমহাদেশের প্রখ্যাত নাট্যজন মলায়াশ্রী হাশমি।  এই নাট্য উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ৪০টির অধিক নাট্যদল পথ নাটকের অভিনয় করবে। একই সঙ্গে প্রতিদিন জাতীয় লোকনাট্য আঙ্গিকের একটি করে প্রদর্শনী থাকবে। 
 
উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে বক্তব্য দেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, বর্তমান সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, নাট্যজন ঝুনা চৌধুরী প্রমুখ।  
 
 
ইত্তেফাক/উজ্জল