ইয়েমেনে ১৫০০ শিশুযোদ্ধা লড়াই করছে

আপডেট : ০১ মার্চ ২০১৭, ২২:২৫
ইয়েমেনে গৃহযুদ্ধরত দুই পক্ষ ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ১হাজার ৫শ শিশু যোদ্ধা ব্যবহার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জানিয়েছে, এর মধ্যে শিয়া হুথি বিদ্রোহীরাই বেশি শিশু নিয়োগ করেছে।
 
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, জাতিসংঘ ১হাজার ৪শ৭৬ জন শিশু যোদ্ধা নিয়োগের কথা নিশ্চিত করেছে। তবে এই সংখ্যা আরো অনেক বেশি হবে কারণ পরিবার শিশুর যুদ্ধে যোগ দেয়ার বিষয়টি গোপন রাখতে চায়।
 
তিনি বলেন, মাত্র গত সপ্তাহে আমরা খবর পেয়েছি পরিবারকে না জানিয়ে শিশুদের নিয়োগ করছে। অনুর্ধ্ব ১৮ বছর বয়সী শিশুদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের লোভ দেখিয়ে দলে টানা হচ্ছে। ২০১৪ সালে ইরান সমর্থিত হুতি শিয়া বিদ্রোহীরা রাজধানী সানার দখল নেয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পলায়ন করে রাজধানী থেকে। ২০১৫ সালে সৌদি আরব দেশটির প্রেসিডেন্ট আব্দেরাব্বু মানসুর হাদির সমর্থনে বিমান হামলা শুরু করলে অবস্থা আরো গুরুতর হয়ে উঠে।
 
২০১৫ সাল থেকে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৪ হাজার ৬শ৬৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৮ হাজার মানুষ। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সাব্বির