রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ১৯ জন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম নুরজাহানা বেগম। তিনি দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্
