চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সাতটি ককটেলসহ এক জেএমবির সদস্যকে আটক করেছে পুলিশ। আটক নাজমুল শিবগঞ্জ উপজেলার হাজারীডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেজামপুর গ্রিনভিউ স্কুল সংলগ্ন আমবাগান থেকে গোপন বৈঠককালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ১০-১৪ জেএমবি সদস্য পালিয়ে যায়। এ সময় সেখান থেকে সাতটি ককটেল জব্দ করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/সালেহ্
