জগন্নাথপুরে স্কুলছাত্র হত্যা, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৩:৩৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও নোয়াগাঁও গ্রামের মজর উদ্দিনের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র শুকুর আলমকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রসঙ্গত, সোমবার এ হত্যাকাণ্ডের পর মঙ্গলবার নানু মিয়া (২৫),  সুর ইসলাম (৪৫) ও রাসেল মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়। প্রধান খুনি নানু মিয়ার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়।
 
বৃহস্পতিবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দী দেন।
 
মামলার তদন্তকারী কর্মকতা এস আই সাইফুল আলম এ তথ্য জানান।
 
ইত্তেফাক/সালেহ্