সীতাকুণ্ডে পিকআপ চাপায় স্কুল ছাত্র নিহত

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৬:১৫
 
সীতাকুণ্ডে স্কুল থেকে বাড়ী ফেরার পথে পিক-আপ গাড়ীর চাপায় এক ছাত্র নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল ছুটি শেষে পিকআপ(চট্টমেট্টো-ন-১১-২১৯০) টিকে থামিয়ে কিছু স্কুল ছাত্র বাড়ী ফিরছিল।
 
দোয়াজী পাড়া এলাকায় গাড়ী থেকে স্কুল ছাত্ররা নামার সময় হঠাৎ মেহেদী হাসান নামে এক ছাত্র পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
 
সে সীতাকুণ্ড পৌরসভাস্থ সাদেক মস্তান(র.) উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র এবং পৌরসদরস্থ চৌধুরী পাড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র। অপরদিকে এদিন দুপুর ২টায় আলতাফ হোসেন নামে এক ব্যক্তিকে সেইফলাইন (চট্টমেট্টো-ছ-১১-২১১২) চাপা দিলে গুরুতর আহত হয়।
 
সীতাকুণ্ড ট্রাফিক সার্জেন্ট মোঃ আল আমিন জানান, পিকআপ ও চালককে আটক করা হয় এবং একটি মামলা দায়ের করা হবে।
 
ইত্তেফাক/আনিসুর