২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসকে স্মরণ করে বৃহস্পতিবার দুপুর ১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগে 'পতাকার গান' এর উদ্বোধন হয়েছে।
গানটি ইউটিউবে অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একেএম নুর উন নবী। গানটি লিখেছেন কবি নির্মলেন্দু গুন এবং মডেল হয়েছেন নাট্যকার ফজলুর রহমান বাবু। গানটির গায়ক এবং সুরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী। গানটি সম্পাদনা করেছেন শওকত আলী রানা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগীত বিশেষজ্ঞ মিলন ভট্টাচার্য। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. নাজমুল হক, প্রোক্টর মীর তামান্না ছিদ্দীকা, কলা অনুষদের ডিন ড. সাইদুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.শফিক আশরাফ ও সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক আনোয়ারুল আজীম উপস্থিত ছিলেন। এই লিংকে http://bit.ly/2mIMNfM গানটি দেখা যাবে।
ইত্তেফাক/জামান
