বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ব্রুনাই সফর করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এই দুইদিন প্রতিনিধিদল ব্রুনাই সরকারের পররাষ্ট্র ও জ্বালানী মন্ত্রী এবং পরিকল্পনা,কৃষি ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাত্ করেন। এছাড়া তারা সেদেশের ব্যবসায়ীদের সাথেও বৈঠক করেন।
বৈঠকে ব্রুনাই থেকে জ্বালানী আমদানি এবং বাংলাদেশে কৃষি, প্লাস্টিক, মত্স্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগ করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন উপস্থিত ছিলেন। ব্রুনাই সরকারের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ব্যবসায়ী প্রতিনিধিদল সেদেশ সফর করলো। বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলে অন্য সদস্যরা ছিলেন সালমা হোসেন, শেখ একরামুল আজিজ, শেখ এহসানুল হাবিব প্রমুখ।
ইত্তেফাক/মণ্ডল
