রাজশাহীতে বিএনপির কর্মসূচিতে পুলিশের ধাওয়া

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৭:১১
 
রাজশাহী জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী কোট শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ মানিক খান নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে। তিনি নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।
 
জেলা বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে রাজশাহী জেলা বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয়। তবে সকাল সাড়ে ১০টার দিকে সেখানে উপস্থিত হতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।
 
বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এরপর কর্মসূচির শেষের দিকে পুলিশ ধাওয়া করে। এসময় বিএনপির নেতাকর্মীরা দৌড়ে কোর্টের মধ্যে ঢুকে পড়েন। এসময় মানিককে আটক করে পুলিশ।
 
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ ছাত্রদল নেতা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান