হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে স্ত্রী জরিনা খাতুনকে (১৯) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আল আমীনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করে আল আমীনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে আল আমীন গলা চেপে জরিনাকে হত্যা করে। পরে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে জরিনার শরীরে বৈদ্যুতিক শর্ট দেয়। আল আমীন পুলিশের নিকট এমন বক্তব্য দিয়েছে বলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামরুল ইসলাম জানিয়েছেন। লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল রয়েছে। মাধবপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইত্তেফাক/জামান
