লিটনের আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৮:৩৩
 
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) লিটনের আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
 
সংসদ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহমেদকে নৌকা, জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী মোহাম্মদ আলী প্রামাণিককে মশাল, জাতীয় পাটি-জেপির প্রার্থী ওয়াহেদুজ্জামান সরকার বাদশাকে বাইসাইকেল, গণফ্রন্টের প্রার্থী শরিফুল ইসলামকে মাছ, এনপিপির প্রার্থী জিয়া জামান খানকে আম ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিনকে আপেল প্রতীক দেওয়া হয়েছে।
 
তিনি আরো জানান, আগামী ২২মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনের মোট ভোটার সংখ্যা  তিন লাখ ৩৩হাজার ৩৮১। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ৫৪০ জন ও মহিলা ভোটার এক লাখ ৭০ হাজার ৮৪১জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৯টি।
 
গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় শূন্য আসনের উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান