স্বাধীনতার মাসে ব্যাগ প্যাকার্সে ৫০ শতাংশ ছাড়

আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:০৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসজুড়ে সব ধরণের ব্যাগের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্যাগ প্যাকার্স (www.bagpackersbd.com)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার রিয়াজ আহমেদ বাবু। 
 
তিনি বলেন, ‘অবরুদ্ধ সকল শুভ চেতনা পাক... মুক্তির স্বাধীনতা’ স্লোগানে আমরা এক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছি। এর আওতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। 
 
রিয়াজ আহমেদ বাবু আরো বলেন, ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে আমাদের এই আয়োজন। অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।
 
উল্লেখ্য, লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ এ জাতীয় পণ্য নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখায় চলছে এ আয়োজন। বিস্তারিত- ০১৯১৩-৪৭১০৮৩, ০১৯৪৪-৩৫৫৩৪৩ নম্বরে।
 
ইত্তেফাক/উজ্জল