সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১১:২৮
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত  এবং তিনজন আহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি উল্লাপাড়া উপজেলার পুর্ব দেলুয়া গ্রামে  বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার শ্রীখোলায় সিরাজগঞ্জগামী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। 
 
ইত্তেফাক/কাউছার