সাতক্ষীরা রেঞ্জে গরাণকাঠ বোঝাই নৌকা জব্দ

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৭:০৭
সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্য থেকে কর্তন নিষিদ্ধ গরাণকাঠ বোঝাই একটি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার সকালে সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে নৌকা বোঝাই কাঠগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাঠ পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় বনবিভাগের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি। 
 
বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা (এসও) বেলাল হোসেন জানান, সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে কাঠ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর সেখান থেকে গরাণকাঠ ভর্তি একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। 
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/মাহমুদুল