ফকিরহাটের টাউন নওয়াপাড়া বিশ্বরোড মোড়ে গৌরনদি বরিশাল থেকে আসা পিকনিক বাসের ছাদ থেকে পড়ে ৪ জন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাগেরহাট খান জাহান আলী মাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহতদের খালিশপুর ফায়ার স্টেশনের সাব অফিসার প্রণব চক্রবর্তীর একটি দল উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন- বরিশাল গৌরনদী পাইলট স্কুলের ছাত্র মারুফ হোসেন (১৭), সোহান (১৭), রাকুনি (১৮) ও পিয়াস(১৬)। মারুফ হোসেন ও সোহানের অবস্থা আশঙ্কাজনক।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/মাহমুদুল
