গাইবান্ধায় অটোরিকশা ভ্যান চাপায় শিশু নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৮:৪৬
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান চাপায় মোমিন মিয়া (৭) নামে এক শিশু মারা গেছে।  
 
শুক্রবার দুপুরে গাইবান্ধা-বালাসি সড়কে উপজেলার পাকারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 
 
ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই এলাকায় রাস্তা পারাপারের সময় বালাসি থেকে গাইবান্ধামুখী ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যানটি মোমিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। 
 
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে পরিবারকে দেওয়া হয়েছে। অটোরিকশা ভ্যান ও তার চালককে আটক করা হয়েছে।  
 
ইত্তেফাক/মাহমুদুল