গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিতরা সংখ্যাগরিষ্ঠ

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৯:০১
গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন। এর মধ্যে সভাপতি পদে সুদীপ কুমার চক্রবর্তীসহ ১৬ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সাধারণ সম্পাদক পদে মো. মনজুর মোর্শেদ প্রিন্স ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ৫জন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী হয়েছেন।
 
ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সালাম। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ চলে।
 
২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহসভাপতি মো. আখতার হোসেন ও মোহাম্মদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, লাইব্রেরি সম্পাদক কাজী আলম, অডিটর মুহা. মেহেদী হাসান জজ, মহিলা সম্পাদক ফাহমিদা আছমত ও  সদস্য মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. কামরুল হাসান, মো. জাকির হোসেন, নাছরিন আক্তার মায়া, মো. ফরিদ আহম্মেদ, মনজুর হোসেন, মো. আব্দুর মালেক, মাহমুদুর রহমান খান ও মো. আব্দুল হালিম সরকার। এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে হামিদা পারভীন শৈলী ও সদস্য পদে মোসা. আজিজা আক্তার এবং মো. মোজাম্মেল হক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
 
ইত্তেফাক/মাহমুদুল