ফুটন্ত তেলে হাত ডোবানো আশ্চর্য সুনীল: দেখুন ভিডিও

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৫:৩৫
 
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা গ্রামের স্থানীয় বাজারের আলোচিত ভাজা খাবারের দোকানদার তিনি। নাম সুনীল চন্দ্র। ২৫ বছরের বেশি সময় ধরে এই কাজে জড়িত। চানাচুর, পেঁয়াজু, সিঙ্গারা, চপ, বেগুনিসহ বিভিন্ন মুখরোচক ভাজা খাবার তিনি তৈরি করেন। এটা দিয়ে তার সংসার চলছে।
 
বেশ দক্ষতার সঙ্গে এসব খাবার তিনি নিজ হাতে যেমন তৈরি করেন, তেমনি স্থানীয় এলাকাবাসীকেও খাওয়ান। প্রতিদিন বিকাল না হতেই অসংখ্য মানুষ এসব খাবার খেতে সুনীলের দোকানের সামনে ভিড় করেন।
 
তবে সুনীলের দোকানে ভিড় করার আরেকটি কারণ রয়েছে। সেটি হলো তিনি ফুটন্ত টগবগে তেলে হাত ডোবাতে পারেন সুনীল। গরম তেলে হাত দেয়ার কথা যেখানে স্বভাবতই চিন্তা করা যায় না, সেখানে সুনীল হাত দিয়ে খাবার নেড়ে দেন, খাবার তুলেন।
IMG0
এমনকি সুনীল এই গরম তেল জিহ্বার উপরেও দেন, গায়ে মেখেও প্রমাণ দেখান। এমন কাণ্ডের একটি ভিডিও ইউটিউবে রয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সুনীল গরম তেলের মধ্যে অবলিলায় হাত ডোবাচ্ছেন, টগবড়ে তেলে হাত দিয়ে পেঁয়াজু তুলছেন, সেটা আবার মুখে নিচ্ছেন। আশপাশের অসংখ্য উৎসুক মানুষ সুনীলের এ ঘটনা দেখতে ভিড় করেন প্রতিদিন।
 
চমকপ্রদ এমন বিষয় অবিশ্বাস্য হলেও সুনীল মনে করেন, এটা তার অভ্যাসের কারণেই কাজটি করতে সক্ষম হয়েছেন। এই আশ্চর্যজনক কতদিন থেকে, অভিজ্ঞতা কিভাবে হলো জেনে নেয়া যাক। 
 
শৈশবে বন্ধুদের সঙ্গে একবার বাজি ধরে গরম তেলে হাত ডোবান। একদিন হাত দিয়ে ভাল লাগে সুনীলের। গরম তেলে হাত দিতে দিতে এক সময় তা রপ্ত করে ফেলেন তিনি। আর এখন এটা যেন তার কাছে কোন ব্যাপারই না, বলে জানান সুনীল চন্দ্র।
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর