ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মামলা

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৫:৩১
ভোলা শহরের পাখির পোল এলাকায় রুমা আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
শুক্রবার রাতে পুলিশ ভোলা পৌর সভার ২নং ওয়ার্ডস্থ পাখির পোল এলাকায় তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভোলা থানায় মৃতের মা জয়নব বিবি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা করেছে।
 
মৃত রুমা আক্তারের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে।
 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। এ ঘটনার পর মৃতের স্বামীসহ শশুর বাড়ির লোকজন পালাতক রয়েছে।’
 
ইত্তেফাক/সালেহ্