মধুখালীতে মাদকসহ দুই বোন আটক

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৮:০৪
আজ শনিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত দুই বোনকে তাদের নিজ বাড়ি পৌরসভার মধুখালী মরিচ বাজার হতে ৫০০ গ্রাম গাঁজা ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন- শেফালী রানী সরকার (৩৪), রুপালী রানী সরকার (৩০), পিতা- খোকন সরকার।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মধুখালী উপজেলার মাদক সম্রাজ্ঞী দুই বোন পৌরসভার মরিচ বাজারের নিজ বাড়িতে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। তাৎক্ষণিক আমি এবং আমার থানার এস আই তোফাজ্জেল, এ এস আই মো. মিজানুর রহমান ও সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেকে আটক করা হয়। তাদের নামে একাধিক মাদক মামলা হয়েছে। 
 
উল্লেখ্য, তাদের বিরুদ্ধে দুই হাজার লোকের স্বাক্ষরিত গণ-পিটিশন থানাসহ বিভিন্ন দপ্তরে এলাকাবাসী দিয়েছেন।
 
ইত্তেফাক/মাহমুদুল