মহেশখালীতে খুইল্যামিয়া ও সহকারীদের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২২:০৪
মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়ার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করছে পুলিশ। এছাড়াও এ অস্ত্র ব্যবসায়ীসহ অপর সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। 
 
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গত ৩ মার্চ পুলিশ-সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত ছৈয়দুর রহমান ওরপে খুইল্যা মিয়াসহ অপর সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। এদিকে নিহত অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়ার ময়না তদন্ত শেষে আজ শনিবার দুপুর ২টায় নিহতের ভাই আবদুল খালেক মেম্বারের কাছে হস্তান্তর করেছে। বিকাল ৫টায় নিহতের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। 
 
উল্লেখ্য, গত ৩ মার্চ মকাল ১১টায় পুরিশের সাথে বন্দুকযুদ্ধে অস্ত্রের কারিগর নিহত হয়। এ সময় ১৩টি বন্দুক, ৩২ রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এতে উভয় পক্ষের শতাধিক রাউন্ড গুলিবিনময় ও ৬ পুলিশ সদস্য আহত হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল