সাতক্ষীরায় ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০১:২৪

সাতক্ষীরায় ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা ন্যাপের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা ন্যাপের সভাপতি হায়দার আলি শান্তর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলি নুর খান বাবুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

ইত্তেফাক/নূহু