নোয়াখালী সদর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবুল হোসেন আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার বাংলাবাজার থেকে আবুল হোসেন হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনায়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্
