চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১১:১২
 
চট্টগ্রামের বন্দরটিলায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ঐশির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
এর আগে শনিবার বিকালে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন পোশাক শ্রমিক মোহাম্মদ রাজু ও তার মেয়ে ঐশি (১)। 
 
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জহিরুল ইসলাম জানান, রাজু ও তার কন্যা শিশু ঐশি বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। রাত ১১টার দিকে ঐশিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 
 
ইত্তেফাক/কাউছার