বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে: মমতাজ

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৪:২৪
 
সংসদ সদস্য ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। তার এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে অবশ্যই একটি উন্নত দেশে পরিণত হবে।
 
শনিবার খাবাশপুর আদর্শ কলেজে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধনের পর এক আলোচনায় এই অভিমত ব্যক্ত করেন তিনি।
 
অ্যাডভোকেট আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মশিউর রহমান মজুমদার, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন এবং মো. জহিরুল ইসলাম।
 
শিল্পী মমতাজ অনুষ্ঠানে সংগীতও পরিবেশন করেন। -বাসস
 
ইত্তেফাক/কাউছার