বুড়িমারী স্থলবন্দরে উর্দু ভাষার চার শতাধিক বইসহ যুবক আটক

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৪:৫৩
 
জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সীমান্তের জিরো পয়েন্ট হতে উর্দু ভাষায় লেখা ইসলামী চার শতাধিক বইসহ এক যুবককে আটক করেছে বুড়িমারী স্থলবন্দর বিজিবির গোয়েন্দা দল। আটক যুবকের নাম  আসিফ (২১)।
 
আটক আসিফ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি সৈয়দপুর রেলগেটে মদিনা লাইব্রেরির পরিচালক।
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে: কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারত থেকে আসা উর্দুভাষী ৩৮৫টি বই উদ্ধার করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর রেল গেটের মদিনা লাইব্রেরির পরিচালককে আসিফকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/রাফাত