চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৫:০৯
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত চালকের নাম মিনারুল। তবে অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় রিয়ন নামে এক কলেজ ছাত্র জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
রবিবার সকালে উপজেলার ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী একটি বাস একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এ সময় আলমসাধুর চালক উপজেলার খোড়দ গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে মিনারুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/মুস্তাফিজ