সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকালে ‘নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা-বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’ শ্লোগানকে প্রতিপাদ্য করে মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা আকতার, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার ও দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/মুস্তাফিজ
