শেরপুরে জেলের জালে নারীর লাশ

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:০২
বগুড়ার শেরপুরে সুঘাট এলাকায় বাঙালি নদী থেকে রবিবার সকালে বেবী খাতুন (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামের মো. রেজাউল করিম রেজার মেয়ে। 
 
এলাকাবাসী জানায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুঘাট ঘাটপাড় এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামার পর থেকে নিখোঁজ হয়ে যান বেবী খাতুন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় জালের সঙ্গে বেবীর লাশ উঠে আসে। 
 
এ ব্যাপারে শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী মৃগি রোগী হওয়ায় পানিতে ডুবে মারা গেছেন বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে। তবে পরিবার থেকে অভিযোগ দিলে অপমৃত্যুর মামলা নেয়া হবে।
 
ইত্তেফাক/মাহমুদুল