কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৭:৫৬
“নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মানবনন্ধন করা হয়েছে।
 
উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়।
 
আজ রবিবার (৫মার্চ) সকালে উপজেলা চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার প্রমুখ।
 
ইত্তেফাক/মাহমুদুল